পঞ্চগড়ে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:১৪ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৫১

২৪ ঘন্টার সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভি ১৫ বছর পেরিয়ে ১৬তম বছরে পা রাখায় পঞ্চগড়ে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

সময় এর সাথে আগামীতে এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

এসময় আলোচনা সভায় বক্তারা সময় টিভির দীর্ঘ এই পথ চলার বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় সাধুবাদ জানান। একই সাথে পঞ্চগড়সহ সারাদেশের উন্নয়ন, সম্ভাবনাসহ জনমানুষের কল্যাণে কাজ করার আহব্বান জানান বক্তারা।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সিনিয়র সাংবাদিক এ হোসেন রায়হান, সিনিয়র সাংবাদিক সামসুদ্দিন চৌদুরী কালাম, সময় টিভির রিপোর্টার সোহাগ হায়দার, সাংবাদিক রাজাউর রহমান রাজু, আব্দুর রউফ, সাইদুজ্জামান রেজা, বাবুল হোসেন, ফজলে রাব্বি, নুর হাসান, ফাহিম হাসান, হারুন-অর- রশিদ, আজহার আলী, আসাদুজ্জামান আপেল সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত