পঞ্চগড়ে সনাতন সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১০:৩৯ |  আপডেট  : ১৭ আগস্ট ২০২৬, ০৭:০৫

সংখ্যালঘু সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয়সহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ হিন্দু ছাত্র জনতা কিছু সময় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করে। এ সময় হিন্দু সম্প্রদায়ের সুভাস চন্দ্র রায়, ননিগোপাল ভৌমিক, পরেশ বর্মন, দীপু রায়, অমিত বণিক, দীপু রায়, লিখন বণিক, সাধব দত্ত ও ধরণীকান্ত হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা গত কয়েকদিনে হিন্দু ধর্মালম্বীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা কমিশন ও মন্ত্রণালয় গঠন করাসহ বিভিন্ন দাবি তোলেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দাবি মেনে না নেয়া হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত