পঞ্চগড়ে শেষ হলো তিনদিনের অনুষ্ঠিত ব্যাপী ভূমি মেলা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:১৫ |  আপডেট  : ১৩ আগস্ট ২০২৬, ০১:১৭

 পঞ্চগড়ে শেষ হলো তিনদিনের অনুষ্ঠিত ব্যাপী ভূমি মেলা । জেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ মে এই মেলা শুরু হয়। মেলায় প্রায় এক হাজার তিনশত সেবা গ্রহীতা ভূমি সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে। সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জাকির হোসেন, উপজেলা ভূমি কর্মকর্তা মোহন মিনজি সহ সেবা গ্রহিতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে তিন কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত