পঞ্চগড়ে শিশু শ্রীলতাহানি অভিযোগে শিক্ষক অবরুদ্ধ  

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৭:২৬ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ০৩:২৪

পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণীর এক শিশুশিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে এক সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘেরাওসহ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

রবিবার সকালে উপজেলার বনগ্রাম  বেংহারী সরকারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান।

শিশুটির পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল। তবে সেসব ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।

ঘটনারদিন সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে উপস্থিতি কম থাকার সুযোগ নিয়ে ওই শিক্ষার্থী কে  দোতলায় ডেকে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে টেবিলের নিচে লুকিয়ে থাকতে দেখেন। এ সময় দ্রুত সেখানে মানুষের ভিড় জমে যায় এবং উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত