অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব
পঞ্চগড়ে যুব হ্যান্ডবল এবং জাতীয় ক্রিক্রেট দলকে সংবর্ধনা প্রদান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১৫:৪২ | আপডেট : ৫ মার্চ ২০২৬, ১৭:২৭
টিসিএল জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগীতা ২০২৬ এবং ৪৪ তম জাতীয় ক্রিক্রেট চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (৪ মার্চ) পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে এই সংর্বধনার আয়োজন করা হয়।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই সংর্বধনার আয়োজন করে। সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা ক্রীড়া অফিস, পঞ্চগড়।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, টিসিএল যুব হ্যান্ডবল প্রতিযোগীতা ২০২৬ এ জেলা পর্যায়ে পুরুষ দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এর পাশাপাশি ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ পঞ্চগড় জেলা ক্রিকেট দল টায়ার-২ এ উন্নীত হওয়ায় সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া এ দিন অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব ও ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।জেলা প্রশাসন পঞ্চগড় জেলার সকল তরুণ তরুণীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলায় মনোনিবেশের আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন চন্দ্র দাশ ভারপ্রাপ্ত , জেলা প্রশাসক । এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু , জিপি এম এ বারী দেশ সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম সহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত