পঞ্চগড়ে মহাসড়কে সড়ক  বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ  অভিযান শুরু

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৬:৪৪ |  আপডেট  : ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৮

পঞ্চগড়ে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এই অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। এসময় মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয় বুলডোজার দিয়ে।

অভিযান সূত্রে জানা যায়, গত কয়েক বছরে পঞ্চগড় জেলা শহর সহ জেলার বিভিন্ন সড়কে গড়ে উঠেছে পাঁকা-আধাঁপাঁকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা। সম্প্রতি জেলা প্রশাসন ও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযানের উদ্যোগ গ্রহন করে সভা ও মাইকিং করে সওজ কর্তৃপক্ষ। পরে পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী(এসডিই) মোতাহার আলী সহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত