পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:৫৪ | আপডেট : ১৭ মে ২০২৬, ২৩:০৩
পঞ্চগড়ে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমীন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা ও সদর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোহন মিনজী।
জানা যায়, ১৯-২১ মে সারাদেশে তিন নিব্যাপী পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।বর্তমান সরকার ভূমি সেবাকে মানুষের দৌড়গড়ায় পৌঁছে দিতে স্মার্ট ও আধুনিক ভূমি সেবা চালু করবে।
পঞ্চগড়ে ভূমি সেবা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পানি সম্পদমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অন্যদিকে ওই দিন দেশব্যাপী এই মেলার ভার্চুয়াল উদেদ্বাধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত