পঞ্চগড়ে ভিক্ষুক পূনবার্সনের উদ্যোগ প্রশাসনের তিন ভিক্ষুককে সহায়তা প্রদান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ১৮:২১ | আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:১২
পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীসহ অনেকে।
জানা যায়, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে অটোভ্যান, একজনকে মুদি দোকান, চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হাড়িভাসা বাজারের ময়লা বহনের জন্য দুটি ট্রলি, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত