পঞ্চগড়ে বিএনপি - জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষ , আহত ৭

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২ |  আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াত এবং এনসিপি  নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।সোমবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক  পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারীর ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শোডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়াতের কর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে বাতবিতন্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা আহত হন। এদের মধ্যের ৪ জনকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা তাদের গতিরোধ করে হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ কয়েকজন আহত হন। এদের মধ্যে তিনজনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের নেতৃত্বাধীন  মনোনীত প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক  সারজিস আলম। এ সময় তিনি ঘটনাস্থল পরিদর্শনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান।

এ ঘটনায় পরদিন দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এবং ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিবায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মো. কায়েস। এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মতিয়ার রহমান জানান,  আমরা খবর পেয়ে ঘটনার পর পর এবং পরিদন সেখানে পুলিশ ঘটনাস্থলে যাই। এ বিষয়ে কেন পক্ষই অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত