পঞ্চগড়ে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৮:৪৪ | আপডেট : ১৯ মার্চ ২০২৬, ২০:২১
পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চব্বিশের গন অভ্যূত্থানে শহীদ ও আহত পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।বুধবার (১৮মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। দেশের অসহায় মানুষের কথা তিনি ভাবেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তিনি কারো অপকর্মের দায় নিবেন না। তিনি আগামীতে দেম স্বয়ংসম্পূর্ন হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন , নবাগত জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জেলাপুলিশ সুপার রবিউল ইসলাম নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক তোহিদুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।অনুষ্ঠান পরিচালনা সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক।
এসময় অতিথিবৃন্দ উপস্থিত গনঅভ্যূত্থানে শহীদ ও নিহত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন। এসময় উপজেলা , পৌরসভা সহ ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত। পরে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি, বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও শহীদদের স্বরণে দোয়ার মোনাজাত অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত