পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫ | আপডেট : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০
"ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার"এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ আয়োজন করে।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মোঃসায়েমুজ্জামান।অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শইমী ইমতিয়াজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.মাহবুব রহমান সুমন, দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জহিরুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায়, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা অংশ নেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত