পঞ্চগড়ে পাঁচশত পিস ট্যাপেন্টাডল সহ এক যুবক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২০:০৪ | আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১:২৫
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, পঞ্চগড় সদর থানার একটি বিশেষ টিম জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সদর উপজেলার ইউনিয়নের ধাক্কামারা এলাকার খোলাপাড়া খানপুকুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থান মোড় সংলগ্ন পাকা রাস্তা থেকে স্বপন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে তেতুলিয়া উপজেলার রৌশনপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে নেশাজাতীয় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি নিয়মিত থানায় মামলা দায়ের করা হয়। এবিষয়ে সদর থানারওসি আশরাফুল ইসলাম জানান এ ধরনের মাদক বিরোধীঅভিযান চলমান থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত