পঞ্চগড়ে পশু জবাই ও চামড়া সংরক্ষনে কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:১৫ | আপডেট : ২১ মে ২০২৬, ১৪:০৪
পঞ্চগড়ে কুরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সঠিক পদ্ধতি, ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, পঞ্চগড় সদর।
কর্মশালায় কুরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর কৌশল, লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, কসাই, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),সীমা শারমিন পঞ্চগড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ,পঞ্চগড় সদর ফাহমিদা সুলতানা, সহকারী কর্মকর্তা (ভূমি ) মোহন মিনজী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পঞ্চগড় সদর ডাঃ মরিয়ম রহমান, ভেটেরিনারি সার্জন, পঞ্চগড় সদর ডাঃ মোহাম্মৎ আশা আনারকলি,সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম জয়নাল আবেদীন, ইমাম । এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, চামড়া রপ্তানি করলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করতে হবে। কোন ভাবেই অপচয় করা যাবেনা। পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।কর্মশালায় অংশগ্রহনকারিদেরকে হাতে কলমে বিভিন্ন ভিডিও প্রর্দশনের মাধ্যমে চামড়া ছড়ানো মসহ নানাবিধ বিষয় প্রদর্শন করা হয়। এমন সচেতনতা বিষয়ে কর্মশালা চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত