পঞ্চগড়ে নব নির্মিত বিজিবি সীমান্ত ফাঁড়ী উদ্বোধন পঞ্চগড় প্রতিনিধি

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৪৮ |  আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ০৫:০৭

বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়িার জেনারেল এস এম জাহিদুর রহমান  বিজিবির সদস্যদের সীমান্ত সুরক্ষায়র পাশাপাশি মাদক ও অধৈ অস্ত্রপাচার রোধ সহ চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের দির্দেশ দিয়েছেন।

তিনি মঙ্গলবার দুপুরে নীলফামারী -৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউপির বড়বাড়ি সীমান্ত ফাঁড়ী উদ্বোধনের সময় এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান পঞ্চগড় সীমান্তে পুশইন , ম্দাক চোরাচালান রোধ এবং নিরাপত্তা জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনিএর আগে, ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে নব নির্মিত বড়বাড়ি সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করেন।এছাড়া রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন ও পরে বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করেন। এর পরে সেখানে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।এসময় ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার গোলাম রব্বানী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সহ বিজিবির উর্ধতন কর্মকর্তা সহ বিজিবি সদস্যগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত