পঞ্চগড়ে ধানের শীষ প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ |  আপডেট  : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫

পঞ্চগড়ে বিএনপির ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের ছবি বিকৃতসহ ব্যানারে পেট্রল দিয়ে অগ্নি সংযোগের অভিযোগে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে রবিবার (১ ফেব্রয়ারী) রাতে বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ জরুরী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পঞ্চগড়- ১ আসনের বিএনপি (ধানের শীষ) প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের ধানের শীষের এজেন্ট ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির।
তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, পঞ্চগড়- ১ আসনের প্রার্থী নওশাদ জমিরের ব্যানারের কিছু বাঁশের ফ্রেম করা হয়েছিল। রবিবার সকালে উদ্বেগজনক কিছু ছবি আমাদের পৌঁছায়। এর মধ্যে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এবং বাংলাবান্ধা ইউনিয়নের উত্তর সন্ন্যাসীপাড়া এলাকায় এসকল পয়েন্টে এসব ব্যানার পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ওই বাংলাবান্ধার ঘাটিয়ার পাড়া এলাকায় নওশাদ জমিরের ছবি বিকৃত করা হয়, তাই আমরা মর্মাহত ও শঙ্কিত। আমরা ধারনা করছি দাহ্য পদার্থ। নওফল জমির বলেন, এখন নির্বাচন চলছে, প্রতিদ্বন্দীতা থাকবে এবং মতের পার্থক্য থাকবে, কিন্তু প্রতিপক্ষের ব্যানার বা হ্যান্ড বিল অথবা অন্য কোন প্রচারণার বিষয়কে পুড়িয়ে দেওয়া, বা বিকৃত করা, এ গুলো কোন রকম সুস্থ রাজনৈতিক চিন্তা চেতনার মাঝে গন্য হয়না। তিনি বলেন, যারা এটি করেছেন তাদের প্রতি আমরা এক সাথে দেশ গড়বো এবং এক সাথে কাজ করবো’ এই আহবান জানাই। নির্বাচনে কোন দল হারবে’ একদল জিতবে তাদের নিয়ে কাজ করতে চাই।
নওফল জমির বলেন, এ বিষয়ে পঞ্চগড় সদর ও তেতুঁলিয়া থানা আলাদা আলাদা ভাবে দুটি সাধারন ডায়রি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও যুবদল নেতা হায়তুন আলম।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত