বিজয়ী হওয়ার প্রত্যাশায় ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে
পঞ্চগড়ে দুইটি সংসদীয় আসনে মুল লড়াইয়ে চার প্রার্থী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২ | আপডেট : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪
ত্রয়োদশ নির্বাচন ঘিরে পঞ্চগড়ে নির্বাচনী উম্মাদনা এখন শহর-বন্দর পাড়া মহল্লায়।প্রচার প্রচারনা সহ ভোটারদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও নেতা কর্মীরা।এছাড়া নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ও বেড়েছে উৎসাহ উদ্দীপনা। পথে ঘাটে হোটেল রেঁস্তোরায় সব খানে চলছে ভোটের জয় পরাজয় নিয়ে নানা জল্পনা-কল্পনা। কে হবে, আগামীর সংসদ সদস্য। চলছে চুলচেড়া বিশ্লেষন।
পঞ্চগড়-১ আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম হচ্ছেন মুল প্রতিদ্বি›দ্বী।এছাড়া ও পঞ্চগড়- ১ আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী সাবেক সাংসদ নাজমুল হক প্রধান তার মোটরগাড়ি প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। তার মতে, তিনিও লড়াই করবেন বিএনপি প্রার্থী এবং ১১ দলীয় জোটের প্রার্থীর সাথে।
পঞ্চগড়-১ আসনটিতে অন্য প্রার্থী হলেন; বাংলাদেশ সুপ্রীম পার্টি একতারা প্রতীকের আব্দুল ওয়াদুদ (বাদশা), বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকের প্রার্থী ফেরদাউস আলম ,গনপরিষদ এর ট্রাক প্রতীকের প্রার্থী মাহাফুজার রহমান এবং বাংলা;েশ ন্যাশনালিস্ট ফন্ট্রের টেলিভিশন প্রতীকের সিরাজুল ইসলাম।
এদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি) হচ্ছেন মূল প্রতিদ্ব›দ্বী। অপরদিকে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ জাসদের মোটরগাড়ি প্রার্থী এমরান আল আমিন।
এছাড়া এ আসনটিতে অন্য প্রার্থীরা হলেন;মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রতীক ঘোড়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঞাত পাখার প্রতীকের প্রার্থী কামরুল হাসান প্রধান ,বাংলাদেশ সুপ্রীমপার্টির একতারা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী লুৎফর রহমান পিরপন।
তবে নির্বাচনী তফশিল ঘোষনার পর পর এদুটি আসনে প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারনা উঠোন বৈঠক চলমান থাকলেও এখন শেষ মুহূর্ত্তে তার ব্যাপকতা আরো বেড়েছে।
বেড়েছে পথ সভা, সমাবেশ ও ভোটারদের সাথে প্রার্থীদের কুশল বিনিময়। ইউনিয়ন থেকে ওয়ার্ড ও পাড়া মহল্লায় চলছে নির্বাচনী প্রচার প্রচারনার উৎসব। নিয়মিত মাইকিংও চলছে সর্বত্র।
তবে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে বিএনপি ও জামায়াত সহ শাপলা কলি প্রার্থীর বিরুদ্ধে। তারা একে অপররের বিরুদ্ধে এই অভিযোগ করছেন।
প্রার্থীর কর্মী সর্মথকরা তাদের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় মাঠে সমান্তরাল। গ্রাম মহল্লা এবং হাটবাজারে চলছে ভোট প্রার্থনা ও ভোটারদের সাথে কুশল বিনিময়।প্রচার প্রচারনায় ইতিবাচক সাড়া পাচ্ছেন প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।এ দুটি আসনে উন্নয়ন ও অগ্রগতির প্রতিশ্রতি দিচ্ছেন ভোটারদের।
পঞ্চগড়- ১ আসনে বিএনপির ধানের শীষে প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও মাঠে সরব। তিনি প্রার্থীতা পাওয়ার আগেই তার নির্বাচনী মাঠে বেশ সক্রিয়। অংশ নিয়েছেন সভা সেমিনার এবং উঠোন বৈঠকেও। তার সরব উপস্থিতি উৎসাহ উদ্দীপনা বেড়েছে এলাকায়।
অপরদিকে পিছিয়ে নেই সারজিস আলম। তিনি ১১ দলীয় জোট ও তার এনসসিপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহর-বন্দর সহ পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন। নির্বাচনী সব কার্যক্রম পরিচালনা করছেন।
উল্লেখ্য পঞ্চগড়- ১ আসনে পুরুষ ভোটার ২লাখ ২৯ হাজার ১১৩ জন ও মহিল ভোটার ২লাখ ২৯ হাজার ১৪৬ জন এবং পঞ্চগড়-২ আসনে পুরুষ ভোটার ২লাখ ৫৮ হাজার ৯৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৭ জন। এছাড়া পঞ্চগড়-১ আসনে হিজড়া ভোটার ১ জন ও পঞ্চগড়-২ আসনে হিজড়া ভোটার ৩ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত