পঞ্চগড়ে দিনব্যাপী সাইন্স ফেস্ট  অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:১৬ |  আপডেট  : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩২

পঞ্চগড়ে দিনব্যাপী সাইন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার  ক্রিয়েটিভ সাইন্স ক্লাবের আয়োজনে বি পি সররকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সাইন্স ফেস্ট অনুষ্ঠিত হয়। এতে জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রজেক্ট নিয়ে অংশগ্রহন করে। এছড়াও বিতর্ক প্রতিগোগীতা রচনা প্রতিযোগীতা, বিজ্ঞান বিষয়ে দেওয়াল লিখন সহ বিজ্ঞান বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়্ । বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রাজিৈতক বিশ্লেষক ও লেখক ব্যারিষ্টার নওফেল জমির এবং  জেলা বিএনপির  নেতৃবৃন্দ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতারা উপস্থিত ছিলেন । ক্রিয়েটিভ সাইন্স ক্লাবের কর্নধার তন্ময় সিয়াম জানান আমাদের আয়োজন সার্থক হয়েছে । বিভিন্ন স্টলে একদিকে দেওয়াল লিখন একদিকে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে স্টলগুলোতে প্রদর্শন করেছেন এতে করে বিজ্ঞান নিয়ে মানুষের মাঝে পজিটিভ চিন্তাধারা তৈরি হয়েছে। তাছাড়া বর্তমানে প্রযুক্তির সর্বোচ্চ প্রাসঙ্গিক এআই এর সুফল কুফল নিয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । প্রজেক্টগুলো বিচারকরা পরিদর্শন করে ফলাফল নির্ধারন করে। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত