পঞ্চগড়ে জ্বালানী  সম্ভাব্য পাচার রোধে বিজিবির টহল বৃদ্ধি, বিশেষ নজরদারী

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৮:৪৭ |  আপডেট  : ৭ মার্চ ২০২৬, ২০:৫০

মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামায় বিশ্বজুড়ে চরম অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির কারনে সম্ভাব্য পাচার রোধেপ পঞ্চগড়ের  সীমান্তে টহল ও নজরদারি জোরদার বিজিবি । তার কঠোরতায় দেশের একমাত্র চতুর্থদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর সহ  বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম শুরু করে।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির সদর দপ্তরের বিশেষ  নির্দেশনায় জেলার  প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে। এছাড়া সম্ভাব্য জ্বালানি তেল পাচার রোধে  পঞ্চগড়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়োজিত সদস্যরা সন্দেহভাজন যানবাহন ও পণ্যবাহী মালামাল তল্লাশী শুরু করেছে  ।এ ছাড়া  বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও তল্লাশী করা হচ্ছে। পাশাপাশি  জেলার সীমান্তজুড়ে নিয়মিত টহল  বাড়ানো সহ গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরীন জ্বালানী সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে। তবে অপ্রত্যাশিতভাবে কেউ এইজ্বালানী তেল পাচারের সঙ্গে জড়িত শনাক্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য  আমেরিকা - ইরান যুদ্ধ  এখন মধ্য প্রাচ্য ঘিরে  চরম উত্তেজনার কারনে বিশ্বব্যাপী তেলের  সঙ্কটের দরুন মূল্য বৃদ্ধি ।  অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল বাহী লঞ্চ চলাচল মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত