পঞ্চগড়ে চুরি যাওয়া অটোসহ  চোর আটক 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৮ |  আপডেট  : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭

পঞ্চগড় সদর থানা পুলিশ দুদিনের মাথায় চুরি যাওয়া অটো সহ একজন পেশাদার অটো চোর কে আটক করেছে।আটক হওয়া ওই চোরের নাম বেলাল হোসেন (২৪)। সে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বেংগুটারি এলাকার আকবর আলীর ছেলে।পুলিশ আটক  বেলাল হোসেন কে শনিবার (৪ ফেব্রয়ারী) পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালত -১ সোপর্দ করলে বিচারক  তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ ফেব্রয়ারী) রাত আনুমানিক সময় মামলার বাদী সামসুল হক পিতা আব্দুল করিম গ্রাম বসুনিয়া পাড়া সাতমেড়া সদর  পঞ্চগড় কাঁচাবাজারের জনৈক তৈয়ব আলীর দোকানের সামনে রেখে পান বাজারে যায় এরপর এসে দেখেন তার আটোটি  সেখানে নেই। এরপর অনেকে খোঁজা খুজির পর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ জানতে পারে সদর উপজেলার জগদল বাজারে ব্রীজের সামনে  অটো মেরামত ক্রয় ও বিক্রয় করার জন্য সেখানে বেলাল অপর অজ্ঞাত দুজন আসামির সাথে অটোটির দরদাম করতে থাকে। এসময় অটো মেরামতকারী সাদেকুল ইসলাম অটোটি চোরাই সন্দেহ হলে সেখানে লোকজন জড়ো হয়।

এ সময় বেলাল হোসেন ও অপর দুজন আসামী অটোটি নিয়ে পাশে ওই ব্রীজের দক্ষিনে সায়দার আলীর পাথরের সাইডে রেখে পালিয়ে যায়। পুলিশ পরবর্তীতে সেখান থেকে অটোটি উদ্ধার করে।  এঘটনায় পুলিশ মুল আসামী বেলাল হোসেনকে বেংগুটারি এলাকা থেকে আটক করে বুধবার পঞ্চগড় সিনিয়র চীফ জুডিশিয়াল আদালত-১ সোপার্দ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। 

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আটক আসামী পেশাদার অটো চোর। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। অপর দু আসামীকে আটকে অভিযান চলছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত