পঞ্চগড়ে আর্ন্তজাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১৮:০৮ | আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৩:৩৯
পঞ্চগড়ে আর্ন্তজাতিক নারী উদ্যোক্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পঞ্চগড়েরস্বদেশ সুপার মার্কেটের নাসিব কার্যালয়ে নাসিব পঞ্চগড় এবং উদ্যোক্তা উন্নয়ন হাবের যৌথ আয়োজনে দিবসটি পালনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।নাসিব পঞ্চগড় এর সভাপতি সাইফ সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার (আরএম) ওয়াহিদুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম, ম্যানেজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হোসেন আলমগীর ম্যানেজার রাকাব ধাক্কামারা পঞ্চগড়, আহসান হাবিব মুন, আতিকা উলফাত, খাদিজা আক্তার, আরিফ হোসেন মামুন, উজ্জ্বল কুমার। এতে নারী উদ্যোক্তারা এই আয়োজনে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এরপর নারী উদ্যোক্তারা কিভাবে ক্ষুদ্রঋণসহ ব্যাংকিং সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এবং বলেন উদ্যোক্তাদের সহযোগিতা ও উৎসাহিত করার জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্তগুরুত্বপূর্ণ।এছাড়াও অন্যান্য বক্তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনের বিষয় উঠে আসে।উদ্যোক্তা হিসেবে তাদের অংশগ্রহণ যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত