পঞ্চগড়ে অবৈধভাবে পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

  পঞ্চগড়  প্রতিনিধি  

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১৮:০৩ |  আপডেট  : ৬ অক্টোবর ২০২৬, ০১:৫১

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় আওয়ামীলীগ নেতা শেখ কামালের হাত থেকে ডাহুক নদী দখল মুক্ত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলার শালবাহান,বুড়াবুড়িসহ পাঁচ গ্রামের এলাকাবাসী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি এড. এ কে এম আনোয়ারুল খায়ের,এলাকাবাসী মাহফুজুর রহমান,মসিরুল হক,মজিবুল হক,ইসলাম প্রমূখ।বক্তারা বলেন-গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে।তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ শেখ কামাল ও তার লোকজন দিয়ে অবৈধভাবে ডাহুক নদী থেকে পাথর উত্তোলন করে, নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট করে ফেলছে।এমনকি দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করে,মল্লিকা বেগমের ৭৫ শতক জমি থেকে পাথর উত্তোলন করে।বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও এর কোন সুরাহা পায়নি।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসীরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে, বিচারের দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত