পঞ্চগড়ের টেপ্রীগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জে আবু সাঈদ বসুনিয়া মডেল স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের মাঝে ট্রফি বিতরন।
সোমবার (১৬ ফেব্রয়ারী) বিকেলে টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে বিকেলে এই টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠিত হয়।সমাপনিতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনজুরুল ইসলাম। শিক্ষকদের মাঝে আরো উপস্থিত ছিলেন , সোহাগ জামান সরকার মোহাম্মদ হামিদ, স্বদেশ চন্দ্র রায় মিজানুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থী মাঝে খেলাধূলায় উদ্দীপনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির আয়োজনে এই প্রথম স্কুল প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির শিক্ষকমন্ডলী ও স্থানীয় খেলাধূলা অনুরাগীদের সম্মিলিত একটি প্রচেষ্টা।
এদিন এই চুড়ান্ত পর্বের ম্যাচটিতে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় মাসুম এলিভেন্ট স্টার এবং রার্নআপ হয় দ্যা স্ট্রং অফ লেমন গ্রæপ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত