পঞ্চগড় সীমান্তে চারটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৮ জুন ২০২৬, ১৮:০৯ |  আপডেট  : ৩ আগস্ট ২০২৬, ২১:৩০

পঞ্চগড় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) কর্তৃক  ৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে ।  রবিবার ভোর রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের আবালুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই গরু আটক করা হয়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন বিশেষ অভিযানটি পরিচালনা করে। গরু চারটির আনুমানিক মূল্য দুই লাখ সত্তর হাজার টাকা।৫৬ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় বিওপির  নায়েব সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪৪/৫ আর হতে আনুমানিক ১০ গজ দক্ষিনে বাংলাদেশের অভ্যন্তরে  অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। 

এ বিষয়ে নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়েছে সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে  যে কোন মূল্যে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত