পঞ্চগড় টুনিরহাট বাজারে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৮:২৯ |  আপডেট  : ৫ নভেম্বর ২০২৬, ১৫:০৭

পঞ্চগড়ের টুনিরহাট বাজারে একটি খড়ির দোকান থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী সদর উপজেলার ঝাকুয়াপাড়া এলাকায় পিতার নাম কালুয়া।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে বাজারের ওই দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, “আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।”ওসি আব্দুল্লাহিল আরো জানান, রফিকুলের দু কন্যা ও এবং পুত্র সন্তন রয়েছে।  স্ত্রীর সঙ্গে ২০ বছর থেকে সংসার করেন না।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও পুলিশ বলছে, যেকোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত