পঞ্চগড়ে সাবেক রেলপথ মন্ত্রীর ভাতিজা প্রতারণা মামলায় জেল হাজতে

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৫৬ |  আপডেট  : ৯ নভেম্বর ২০২৬, ১৩:২৩

সাবেক রেলপথন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের ভাতিজাকে পুলিশ প্রতারনা মামলায় আটক করেছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় মেডিসিন রোড থেকে তাকে আটক করা হয়।আটককৃত রাকিবুল ইসলাম জানি (৪৩)।  তিনি সাবেক রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম  সুজনের ভাতিজা। তার বাবার নাম ওসমান গনি। বাড়ী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায়। 

পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায় পঞ্চগড়  শহরেের জালাসীস্থ ওয়ালটন ডিলারের শোরুম থেকেগত বছর টিভি ফ্রিজ সহ প্রায় ৮ লাখ টাকা মালামাল ক্রয় করেন। আসামী রাকিবুল ইসলাম জানি ওই টাকার মধ্যে কিছু টাকা পরিশোধ করেন। বাকি ৭ লাখ ৬৪ হাজা ৯১০ টাকা গত ৩১।১।২৪ ইং তারিখে দেওয়ার কথা। তবে টাকা না দেওয়ায় নানা,রকম টালবাহানা করতে থাকে। এ টাকা না পাওয়ায় গত ১১।২।২৫ তারিখে জানি ও তার স্ত্রী ফেন্সি বেগমকে আসামী করে পঞ্চগড়  সদর থানায় বাদী এম ইলেকট্রনিক্সের মালিক এম মেহেদী হাসান একটি প্রতারণার মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সফিউর রহমান জানান, এর আগে একাধিকবার তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। বৃহষৃপতিবার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত  ১২ টার পর তাকে পঞ্চগড় মেডিসিন রোডে  আটক করে। এরপরদিন বৃহস্পতিবার পঞ্চগড় অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আমলি আদালত -১ হাজির করা হলে বিচারক তাকে জেলা যাতে প্রেরনের নির্দেশ দেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত