পঞ্চগড়ে জাপানের মাল পুড়ে ছাই ভয়াবহ আগুনে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:০৯ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫০

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি হাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা  গেছে।

গত শুক্রবার( ১০ এপ্রিল)   গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

 আগুনে ১টি ফার্মেসি, ১টি কীটনাশক দোকান, ১টি ইলেকট্রিক দোকান ও ১টি হার্ডওয়্যার দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাী আগেই  চারটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানদার তরিকুল ইসলাম বলেন, “রাতে আগুনের খবর পেয়ে এসে দেখি আমার দোকানসহ আশপাশের সব দোকান জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। সব মালামাল পুড়ে গিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।”

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এমন ঘটনায় ব্যবসায়ী পরিবারগুলো হতভম্ব ও অসহায়  হয়ে পড়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত