পঞ্চগড়ে জাগপার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:২২ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ১২:১১

পবিত্র মাহে রমজান ও চব্বিশের আন্দোলনে শহীদদের স্বরনে জাতীয় গনতান্ত্রিক পার্টি( জাগপার) উদ্যোগে পঞ্চগড়ে  সোমবার এক দোয়া ও  ইফতার মাহফিল এবং  আলোচন সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাগপা সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন , জাগপার সাংগঠনিক  সম্পাদক কামাল হোসেন  সহ অন্যান্যরা।

 সভায় বক্তারা বলেন, জাগপা সব সময় এদেশের জন মানুষের কথা বলে। জনগনের সুখ-দুঃখের জন্য  সব সময় পাশে থাকে। চব্বিশের গণঅভ্যুত্থানের আন্দোলন- লড়াইয়ে ছাত্র- জনতার সাথে ঐক্যবব্ধ ভাবে সাহস যুগিয়েছে। নতুন দেশ গঠনে এখনো জাগপা  সত্যের সাথে সবার কথা বলছে। আগামী দিনে জাগপা জনগনের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আলোচনা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি সহ চব্বিশে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।  পরে সকলে ইফতারে অংশ নেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত