পঞ্চগড়ে অভিযোগকারী চাঁদা তোলার অভিযোগ তুলে নিয়ে অভিযুক্তকারীকে নিয়ে সংবাদ সম্মেলন, বললেন ভুল হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৬ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৮
পঞ্চগড়ে স্থানীয় বিএনপি নেতা মুসলিমের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ওঠার পরে পাল্টা সংবাদ সম্মেলন করলেন অভিযোগকারী অভিযুক্তকারীকে নিয়ে।
অভিযুক্ত মসলিম পঞ্চগড় সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি রাস্তা বন্ধ করে বালু ভর্তি ট্রাক আটক করে অতিরিক্ত টাকা দাবি করেছেন।অভিযোগ করেন বালু ব্যবসায়ী আনিছুর রহমান। গত ২২ ফেব্রুয়ারী তিনি পঞ্চগড় সদর থানায় মুসলিম সহ আরও তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ট্রাকগুলো উদ্ধার করে।
লিখিত অভিযোগে বলা হয় সদর উপজেলার , শালটিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর বালু মহাল থেকে নিয়মিত বালু উত্তোলন করেন অভিযোগকারী আনিছুর রহমান । তিনি সেখানে বলেন,তিনি ইউনিয়ন পরিষদে প্রতি ট্রাক বাবদ ১০০ টাকা কর দিচ্ছেন। কিন্তু শনিবার মুসলিম ও তার লোকজন পাকা রাস্তায় ট্রাকগুলো আটক করে, গাড়ি প্রতি ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে বলা হয়েছে, চাঁদা না দিলে ট্রাক ছাড়া হবে না এবং নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ঘটনাস্থলে আনিছুর ও তার ছেলের সঙ্গে মুসলিমের লোকজনের কথাকাটাকাটির এক পর্যায়ে মারমুখী আচরণ করেন।
এদিকে বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খান ও কয়েকজন ইউপি সদস্য বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু রবিবার সকালেও মুসলিম ও তার লোকজন আবারও ট্রাকগুলো আটক করেন। এ ঘটনায় আনিছুর সদর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত মুসলিমের দাবি ছিল, “আমি ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা ইজারা নিয়েছি। ট্রাকের টোল না দেওয়ায় কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করা সম্ভব নয় বলে জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (,ওসি) আশরাফুল ইসলাম তখন জানিয়েছিলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। সে সাথে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান।এ ঘটনার পর বুধবার সদর উপজেলার শালটিয়া পাড়া ঈদগাহ এলাকয় সংবাদ সম্মেলন করেন মুসলিম। তিনি চাঁদাবাজীর বিষয়টি সত্য নয় বলেও দাবী করেন।সংবাদ সম্মেলন অভিযোগকারী আনিছুর বলেন, আমি অভিযোগ তুলে নিয়েছি। আমার ভুল হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান এটি মীমাংসা করে দিয়েছেন এবং ভুল আর হবে না বলে জানান। ঘটনটি এলাকায় আলোচনাও সমালোচায় রুপ নিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত