পঞ্চগড়ের ছাত্রদলকর্মী জয় হত্যা ৮ জনকে আসামী করে মামলা আটক, ১

  স্টাফ রিপোর্টার পঞ্চগড়

প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৯:৪০ |  আপডেট  : ৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জাবেদ উমর জয়কে (১৯) ছুরিকাঘাতে হত্যা ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েটের এস এসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃহস্পতিবার রাতে নিহত জয়ের বড় ভাই আশরাফ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০/১১ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, নিহত জয় ও তার বন্ধুরা এলাকায় মাদক বিরোধী বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
 
অন্যদিকে অভিযুক্ত ফারাজ ইসলাম আলামিন, পারভেজসহ অন্য আসামিরা মাদকসেবী এবং তারা বিক্রির সাথেও জড়িত। এ নিয়ে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা জয়কে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে। এতে তার ভুড়ি বের হয়ে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইসমাইল হোসেন ঝুনু নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এদিকে স্থানীয়রা জানান  ঘটনার পর থেকেই অন্য আসামীরা এলাকায় নাই। তারা আরো বলেন এর আগেও দুই পক্ষের মারামারি সংগঠিত হয়েছে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ- হিল জামান বলেন, গ্রেফতার একজনকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে  এবং প্রেরণ করেন। 

এছাড়া এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদলকর্মী জয়। এরপর রাতেই শহরের দোকান-পাট বন্ধ হয়ে যায়  থমথমে পরিস্থিতি বিরাজ করে।হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে   শহরে বিক্ষোভ করে নিহত জয়ের বন্ধু - বান্ধব এলাকাবাসী। 

 পরদিন বৃহস্পতিবার সকালে থেকে ঘন্টা ব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি  উচ্চ  ( বিপি) বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের নিকট আসামীদের দ্রুত গ্রেফতারের  দাবীতে স্মারকলিপি দেওয়া হয়। এসময় পঞ্চগড় শহর উত্তপ্ত হয়ে ওঠে দোকানপাট বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত