নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪

নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার মাসিক সভা আজ শনিবার(৩ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে নিসচার কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও  শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা কবির,কার্যকরী সদস্য আসাদুল্লাহ, রবিউল ইসলাম, সেলিম হোসেন, রাব্বী হাসান সুমন।  সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই কর্মসূচী যথাযথ ভাবে পালনের জন্য এবং উদযাপন কমিটি গঠন করার লক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার নিসচার কার্যালয়ে এক জরুরি সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত