নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের মূল দায়িত্ব পালন করতে হবে: সিইসি

  যশোর সংবাদদাতা

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২ |  আপডেট  : ২ অক্টোবর ২০২৬, ০০:০৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।শুক্রবার সকালে যশোরে শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি।

খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

সকাল ১০টায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনীর ২৯০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের মূল দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটকেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকবেন। সেখানে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব যেন না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা স্বাধীনভাবে যাতে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে দোষী শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

 

ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত