নান্দিনা কলেজের সহকারী অধ্যাপক মনোয়ারুল ইসলামের বিদায় সংবর্ধনা

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮ |  আপডেট  : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

জামালপুর সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (ইংরেজি) মো: মনোয়ারুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুজ্জামান। 

বিদায়ী ইংরেজি শিক্ষক মো: মনোয়ারুল ইসলামের দীর্ঘ শিক্ষকতা জীবনের উপর স্মৃতিচারণ করেন বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক স্টাফ কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুব-উল আলম, সহকারী অধ্যাপক সেলিম, সহকারী অধ্যাপক মহসীন, সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন, সহকারী অধ্যাপক (ইংরেজি) মীর মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মতিন, নান্দিনা কলেজ গভর্নিং বডির সদস্য রমজান আলী,গভর্নিং বডির সদস্য আনসার আলী, গভর্নিং বডির সদস্য আরিফুল হক এবং অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক মনোয়ারুল ইসলামের স্ত্রী ও দড়িহামিদপুর ডা: হানিফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সেহেলী আক্তার। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন কলেজ শিক্ষক স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক। বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (ইংরেজি) মো; মনোয়ারুল ইসলাম একজন নম্র, ভদ্র, অভিজ্ঞ ও সাদা মনের মানুষ এবং শিক্ষক হিসেবে সমধিক পরিচিত ছিলেন। অবসরে যাবার পর তিনি কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। আমরা তাঁর জন্য দোয়া করছি মহান খোদা তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন।

অনুষ্ঠানের শেষের দিকে তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক। কলেজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক (ইংরেজি) মো: মনোয়ারুল ইসলামকে কিছু উপঢৌকন গিফট করা হয়। বিদায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত