নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২২, ১৫:৪৩ | আপডেট : ১৩ জুন ২০২৬, ১৮:৫৭
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান ২০২২-২০২৩ অর্থবছরের ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫ শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টায় নন্দীগ্রাম পৌরসভা হলরুমে তিনি এ বাজেট ঘোষণা করেন। নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল বাতেনের সঞ্চালনায় এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি একেএম ফজলুল হক। এতে আরো বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, কাউন্সিলর আবু সাঈদ মিলন, হিসাব রক্ষক আবু হাসান সবুজ ও মাও. জাহিদুল ইসলাম সরকার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত