নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯ |  আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, ওসিসির প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, রেজাউল করিম কামাল, আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত