নন্দীগ্রাম উপজেলা আইনশৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৮:৫০ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃক্সখলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত