নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক ও ওয়ারেন্টমূলে পাঁচজন গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ২০:০৯ | আপডেট : ৮ আগস্ট ২০২৬, ১৭:৫০
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার এসআই রাজীব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার হতে চকরামপুর দক্ষিণপাড়াগামী কাঁচা রাস্তার উপর থেকে সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, চকরামপুর গ্রামের লাল মিয়ার ছেলে বায়েজিদ (২৩) ও হাফিজার রহমানের ছেলে সুজন (২৫)।
থানা পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে গ্রেপ্তারকৃত ওই দুই যুবকের নিকট থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মাদকদ্রব্যসহ তাদের থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টমূলে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত