নন্দীগ্রামে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১১:০৩ | আপডেট : ৬ নভেম্বর ২০২৬, ১০:২৭
বগুড়ার নন্দীগ্রামে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কুদ্দুস (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর তেঁতুলিয়াগাড়ির বাদশা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে বীরপলি এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরপর তাকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত