নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১৮:৪৯ | আপডেট : ৩ আগস্ট ২০২৬, ০৮:০৬
বগুড়ার নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার এসআই রাজীব আলী সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার হতে মাদককারবারি সাব্বির আহম্মেদ (৩২) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে ধুন্দার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত