নন্দীগ্রামে শহীদ সোহেল রানার কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

  নাজমুল হুদা

প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১১:৫৯ |  আপডেট  : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বগুড়ার নন্দীগ্রামে শহীদ সোহেল রানার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন। 

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে শহীদ সোহেল রানার কবরে এ শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করা হয়। 

সেসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু হক, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জুমান ও সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বিজয় মিছিল নিয়ে গণভবনে যাওয়ার পথে পুলিশের গুলিতে নিহত হয় সোহেল রানা। নিহত সোহেল রানা (৩০) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের ফেরদৌস আলীর ছেলে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত