নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার এক

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ১৫:৪৯ |  আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৪

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ১ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ভাটরা ইউনিয়নের বৃকি গ্রামের কছিমুদ্দিন মাঝির ছেলে রেজাউল করিম মাঝির (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) থানা পুলিশ তাঁকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত