নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৭:৪৬ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ২০:৩২

বগুড়ার নন্দীগ্রামে পিইপির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলঘড়িয়াস্থ পিইপির সাব-সেন্টার কার্যালয়ে পিইপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউনিয়ন সমন্বয়কারী উজ্জল হোসেনের সঞ্চালনায় বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আল-আমিন, সাংবাদিক মামুন আহমেদ ও সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ। 

পরে তারা ৪ পরিবারের মাঝে ৪টি ছাগল, ৪ পরিবারের মাঝে খাদ্য, ৩ পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন, ১ পরিবারের মাঝে কুঠির শিল্পের জন্য নগদ অর্থ,২ জনকে চিকিৎসা, ৩ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা ও ৪০ পরিবারের মাঝে ৩টি করে গাছের চারা বিতরণ করেন। পিইপি একটি ব্যতিক্রমধর্মী এনজিও। যে এনজিও কোনো প্রকার সঞ্চয় বা অর্থ না নিয়েই হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করে আসছে। যা এলাকাবাসী প্রশংসনীয় উদ্যোগ হিসেবে গণ্য করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত