নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৫

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, থানা পুলিশ, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাজু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত