নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১ মে ২০২৬, ১৯:১৮ | আপডেট : ১ মে ২০২৬, ২০:১০
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১ মে) বেলা ১১টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ। এ ছাড়াও নন্দীগ্রামের অন্যান্য সংগঠন মহান মে দিবস পালন করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত