নন্দীগ্রামে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৮:২১ |  আপডেট  : ১৯ মে ২০২৬, ১৯:০৯

'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। 

মেলা উদ্বোধন শেষে একটি র‍্যালি নন্দীগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ প্রমুখ। 

এ সময় উপজেলা ভূমি অফিস ও উপজেলার পাঁচটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত