নন্দীগ্রামে জোব্বার দই ঘরে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৪২ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৮
বগুড়ার নন্দীগ্রামে জোব্বার দই ঘরে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজার মনিটরিংকালে জোব্বার দই ঘরে পণ্যে মোড়কাবদ্ধভাবে বিক্রয়, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জোব্বার দই ঘরের স্বত্ত্বাধিকারী চাকলমা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল জোব্বারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা জরিমানা করেছে।
এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন খন্দকার। বেঞ্চ সহকারী ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন। এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত