নন্দীগ্রামে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ২২ মে ২০২৬, ১৯:১৫ |  আপডেট  : ২২ মে ২০২৬, ২০:৪১

বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নন্দীগ্রাম এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন জিআইএস স্পেশালিষ্ট বেটস এক্সপার্ট প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু। ​

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগের কোনো বিকল্প নেই। আধুনিক জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। ​

এ কর্মশালায় উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নন্দীগ্রাম এর উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির পরামর্শক বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত