নন্দীগ্রামে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৮:৪৬ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ২০:১১

বগুড়ার নন্দীগ্রামে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক ও নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোখলেছার রহমান প্রমুখ। 

উক্ত সভায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত