নন্দীগ্রামে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১০:০৬ |  আপডেট  : ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৬

বগুড়ার নন্দীগ্রামে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এই জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি মোড় এলাকায় এক মুদিখানার দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিক বেলাল হোসেনকে বাংলাদেশ ধূমপান ও তামাকজাত দ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে তিন হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন আইনত নিষিদ্ধ। আইন লঙ্ঘনের কারণে ওই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত