নন্দীগ্রামে ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাজমুল হুদা
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৪, ১৪:১৫ | আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:১৯
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত