নন্দীগ্রামে আকার স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:২৯ |  আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ২১:১৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামে জ্ঞান বিকাশের ব্রত নিয়ে আকার (আমেনা-কাশেম-রব্বানী) স্মৃতি পাঠাগার ছোট পরিসরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। 

এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামে সাবেক প্রধান শিক্ষক মরহুম গোলাম রব্বানীর বাড়ির সামেন বৃক্ষরোপণ ও শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের উদ্বোধন করেন প্রয়াত প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সহধর্মিণী সহকারী শিক্ষক উম্মে কুলছুম। 

সেসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তালেব, আক্কাস আলী আকন্দ, আলহাজ্ব ইব্রাহীম আলী, মজনুর রহমান ও রেজাউল করিম জনি প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত